সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

বিজিবি জানায়, বুধবার দুপুরের দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হায়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দু’টি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়াকে আটক করা হয়েছে। আটকদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন