বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও দুই ফার্মেসিকে ৪১ হাজার টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং বিএমডিসি (BMDC) নিবন্ধনের মেয়াদ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

​প্রশাসন সূত্রে জানা যায়, বেড়া উপজেলার কাশিনাথপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিএমডিসি নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকা, অপারেশনের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ না করা এবং সঠিক তথ্য প্রদানে ব্যর্থতার মতো নানা অনিয়ম পাওয়া যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অন্যদিকে, আমিনপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ‘সাবিলা মেডিসিন কর্নার’ এবং ‘মধু ফার্মেসি’কে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ) ও (গ) ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

​বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমকে রাজু (ডা. মাহমুদুল করিম রাজু), ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনার ড্রাগ সুপার মিঠুন সাহা ও ড্রাগ ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম এবং আমিনপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​এদিকে, অভিযানে মাসুমদিয়া বাজারের হালিম কবিরাজের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ থাকায় তার দোকানে যাওয়ার কথা ছিল। তবে অভিযান পরিচালনার আগেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা থেকে দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

​জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

বিজ্ঞাপন

​পড়ুন : টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন