টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার সল্লা ইউনিয়নের নরদহী গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কাদের (৪৩) ও জিলানি (৪৩)।
জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের সময় আব্দুল কাদের ও জিলানিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : বরগুনার আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, কল রেকর্ড ভাইরাল


