নারায়ণগঞ্জে বাড়ির ভেতরে ছয় ফুটের গাঁজা গাছ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বসতবাড়ির ভেতরে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে ডালপালা ও পাতাসহ ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিহারী ক্যাম্প এলাকার এক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছেন। পরে সেখানে অভিযান চালানো হলে পালানোর চেষ্টাকালে মোবারক হোসেনকে আটক করা হয়।

অভিযানকালে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত গাঁজা গাছ পাওয়া যায়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

গ্রেপ্তার মোবারক হোসেন ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা গাছ চাষ করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১১।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন