ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৭জন দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্রাচার্য।
অভিযান সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া নামে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমনা করা হয়। আর বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, এই হাসপাতালে দীর্ঘদিন যাবত একটি দালাল চক্র রোগীদের হয়রানি করে আসছিল। আজ সাড়াশি অভিযানে ৭জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা


