স্থানীয় সরকারে প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু উপস্থিতি নয়, সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (SPUS)। এ উপলক্ষে স্থানীয় সরকারে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ: সুযোগ, সীমাবদ্ধতা ও উত্তরণের পথ” শীর্ষক কী নোট প্রকাশ করা হয়।
২০০৫ সালে ১০ জনকে নিয়ে যাত্রা শুরু করা সংস্থাটির বর্তমান সদস্য ২,৭০০ জন। এর মধ্যে পুরুষ ১,১০০ জন ও নারী ১,৬০০ জন। সাধারণ পরিষদে ২১ জন ও নির্বাহী কমিটিতে ৭ জন সদস্য রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকার নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের সবচেয়ে প্রত্যক্ষ সংযোগস্থল হলেও সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। পরিসংখ্যান ব্যুরোর ২০২১ সালের জরিপ (NSPD) অনুযায়ী, মাত্র ০.১৭ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি স্থানীয় সরকার কমিটিতে যুক্ত ছিলেন এবং ০.৫৩ শতাংশ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
কার্যকর অংশগ্রহণ না থাকলে পরিকল্পনা, বাজেট ও জনসেবায় তাঁদের প্রয়োজন প্রতিফলিত হয় না। ফলে তাঁরা অধিকারধারী নাগরিকের বদলে শুধু অনুদানের সুবিধাভোগী হিসেবে বিবেচিত হন।
এসময় উপস্থিত ছিলেন জিন্নাত আরা, সভানেত্রী, মহিলা দল, জেলা বিএনপি; মো. মোখারুল হোসেন, পরিচালক, দিনাজপুর চেম্বার অব কমার্স; মো. রুহুল আমিন, চেয়ারম্যান, ৭ নং উতরাইল ইউনিয়ন পরিষদ; জিন্নাত রহমান, নির্বাহী সম্পাদক, দৈনিক উত্তরবাংলা; রিতা মন্ডল, প্রজেক্ট ম্যানেজার, মহিলা অধিদপ্তর, দিনাজপুর; গোলাম নবী দুলাল, সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেসক্লাব; হুমায়ুন কবির আনাফ, প্যানেল চেয়ারম্যান, ৫ নং শসরা ইউনিয়ন পরিষদ; হাসানুজ্জামান চৌধুরী, পরিদর্শক, দিনাজপুর বধির সভা; আজগার আলী, সভাপতি, ৪ নং শেখপুরা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন তামজিদা পারভিন সীমা, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস)।
পড়ুন : নারায়ণগঞ্জে বাড়ির ভেতরে ছয় ফুটের গাঁজা গাছ, গ্রেপ্তার ১


