ভূমি দস্যু মোক্তার হোসেন গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুর সদরের গোসাইপুর এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোসাইপুর এলাকার আওয়ামী ফ্যসিস্ট মোক্তার হোসেন ও তার সহযোগী ফরিদ কাদেরি এবং সুবাস গংদের দীর্ঘদিন ধরে এলাকায় সরকার দলীয় কিছু পাতি নেতাদের প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা জমি ফেরত পাওয়া এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন গোসাইপুর এলাকার জামাল উদ্দীন, সাজু, জহুরুল হক জুয়েল, নাসিমা বেগম প্রমুখ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবিলম্বে মোক্তার হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় এনেণ দখলকৃত জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে না দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে বাড়ির ভেতরে ছয় ফুটের গাঁজা গাছ, গ্রেপ্তার ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন