সিরাজগঞ্জে পাস্তা কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মালিককে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

অভিযানকালে মেসার্স এস.বি ট্রেডার্সের কারখানায় পাস্তা উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স, ফুড গ্রেড রং ব্যবহারের তথ্য এবং উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা উল্লেখ ছিল না। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের অংশ হিসেবে বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অন্যদিকে দুপুরে জেলা এলপিজি গ্যাস সিলিন্ডার পরিবেশক সমিতির সদস্যদের সঙ্গে গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সভা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।

বিজ্ঞাপন

পড়ুন : সার ডিলার নিয়োগে অনিয়ম, আবেদনকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন