চট্টগ্রামের পটিয়ায় একটি মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার মনসা এলাকা থেকে মাহিন্দ্রা রেগুনাটি চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিল। সেখানে একটি মেজবানে অংশ নিতে যাওয়ার পথে পটিয়া বাইপাস গোলচত্বরে গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ যাত্রী আহত হন।
আহতরা হলেন—সামিয়া সুলতানা (১৮), রনি (১২), বোরহান উদ্দিন (১৩), আনোয়ারা খাতুন (৮০), হৃদয় হোসেন (২০), সাদিকুর রহমান (২৯), আব্দুর রহিম (৪০), খাইরুন নেসা (৩৫), রুবি আক্তার (৩০), গিয়াস উদ্দিন (৫০), মো. ইরফান (১৮) ও তানিয়া সুলতানা (১৮)। তাঁরা সবাই পটিয়া উপজেলার মনসা এলাকার বাসিন্দা।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পড়ুন : বিএনপি কার্যালয়ে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২


