মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করাই হামলার শিকার হয়েছিলেন রাজশাহীর শাহ মখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান। বর্তমান মাদক কারবারিরা জামিনে জেলের বাহিরে, আতঙ্কে রয়েছে ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন, গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন মথুরডাঙ্গা মিতালী ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাইফুল আলম ড্যানি, সজল, সাজু, মুন্না, সেলিম, সোহাগ ও ওয়াদুদসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে প্রমান বহন করছে। মাদক মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। পরিশেষে তিনি তার নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসী সাইফুল আলম ড্যানিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। থানা পুলিশ অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে। সম্প্রতি কয়েকজন আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তারা পর থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন।
আসামিদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ওপর হামলার ঘটনা শুধু মাদকবিরোধী অবস্থানের কারণে নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন।
ওই ঘটনায় জাহিদ হাসানের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সাইফুল আলম ড্যানিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে এসআরবি-১ ও এসআরবি-৫-এর যৌথ অভিযানিক দল। এই মামলা অভিযুক্ত অন্যদেরকে আটক করে আরএমপি থানা পুলিশ।
পড়ুন : পটিয়ায় মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী-শিশুসহ আহত ১২


