নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন (৫২)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান। সেলিম রেজা রিপন উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর উত্তরবাড়ীর জিল্লুর রহমানের বড় ছেলে। তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমানের নির্দেশে এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবারে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন