খড়মপুর দরগাহ শরিফের সম্পাদক মিন্টু, যুগ্ম সম্পাদক শরীফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর দরগাহ শরিফ পরিচালনা কমিটির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম খাঁদেম (মিন্টু) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী শরীফ উদ্দিন খাঁদেম।

গত ৬ নভেম্বর দরগাহ শরিফ পরিচালনা কমিটির সাধারণ সদস্যপদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যদের ভোটে পরবর্তী তিন বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে নতুন কমিটি গঠনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন