কৃষকদের স্বার্থ চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী কৃষি বান্ধব। আমাদের প্রধানমন্ত্রী এদেশের মানুষের কৃষকের কথা চিন্তা করেন। উনি প্রথমে সিদ্ধান্ত নিয়ে ভেবেছেন কৃষকের কি হবে। এইজন্য সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে এই কৃষকদের বাঁচানোর জন্য কিভাবে এই সুগার মিল কৃষির সাথে যারা জড়িত কিভাবে এটাকে আরো বেশি উন্নয়ন করা যায় এটাকে দিয়ে দেশের জনগণের কল্যাণ করা যায় উনি তার চিন্তা চেতনা দিয়ে সবসময় কাজ করেছেন।

আজ শুক্রবার বিকেলে নাটোর সদরের হুগোলবাড়িয়া নাটোর সুগার মিলস কেইন করিয়ার চত্বরে ২০২৬ -২০২৭ আখ মাড়াই ৪৩ তম মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, আমি আশা করি ইনশাআল্লাহ, এই সুগার মিলের জন্য আপনারা যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমরা যারা এমপিরা আছি সে সে এলাকার আপনাদের সাহায্য করব। আপনি এগিয়ে যান। আপনার পিছে দেশের জনগণ আছে কৃষক আছে।

​দুলু বলেন, পরিশেষে আমি আমার কৃষকদের কথা অবশ্যই কৃষকদের স্বার্থ আপনারা চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে আমি বিশ্বাস করি আমাদের স্লোগান, কৃষি নির্ভর আমাদের এই দেশ, আশি ভাগ মানুষ কৃষক। এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই চিন্তা করে। কৃষকের আখ আখের দাম বৃদ্ধি করার জন্য যা দরকার করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বিএসএফআইসি সদর দপ্তর ঢাকা মোঃ শামছুজ্জামান সুরুজ, জেলা প্রশাসক রুটিন দায়িত্ব নাটোর নূরুল হাই মোহাম্মদ আনাছ, ব্যাবস্থাপনা পরিচালক নাটোর সুগার মিলস কৃষিবীদ মোঃ আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব সহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের পরিকল্পনা কী, ডিসেম্বরেই কি প্রত্যাবর্তন?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন