রণক্ষেত্র কালিয়াকৈর ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শুরু হওয়া বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি কেন্দ্র করে সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট এর দিকে পল্লী বিদ্যুৎ এলাকার ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

সকাল সাড়ে ৮ টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের নাম-ঠিকানা জানানো হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। পুলিশ আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।

জানমালের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।

বেলা সাড়ে ১২ টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে আবারও উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে তীব্র যানজট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন