প্রবীণ নাগরিকের দোয়া ও ভালোবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জের এডিসি রিনাত ফৌজিয়া

সরকারি দপ্তরে সেবা নিতে এসে হয়রানি নয়, বরং সহজে কাজের সমাধান পেয়ে কৃতজ্ঞতা জানাতে গিয়ে এক প্রবীণ নাগরিকের দোয়া ও ভালোবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

বিজ্ঞাপন

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটে যাওয়া একটি মানবিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায়, নিজের দাপ্তরিক কক্ষে বসে থাকা এক নারী কর্মকর্তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দোয়া করছেন এক প্রবীণ ব্যক্তি।

জানা গেছে, ওই প্রবীণ নাগরিক দীর্ঘদিন ধরে একটি জটিল কাজের সমাধানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীর কাছে ঘুরছিলেন। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার নজরে এলে তিনি হস্তক্ষেপ করেন। তাঁর উদ্যোগে সহজেই কাজটির সমাধান হয়।

পরে কাজ সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানাতে ওই প্রবীণ ব্যক্তি তাঁর দপ্তরে আসেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি রিনাত ফৌজিয়ার মাথায় হাত রেখে পিতৃতুল্য স্নেহ ও আশীর্বাদস্বরূপ দোয়া করেন।

একজন সরকারি কর্মকর্তার প্রতি একজন প্রবীণ নাগরিকের এমন অকৃত্রিম কৃতজ্ঞতা ও ভালোবাসার দৃশ্যটি সরকারি সেবায় মানবিকতা, দায়িত্ববোধ ও জনবান্ধব প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে মানুষের সন্তুষ্টি ও ভালো কাজের স্বীকৃতি অনেক বড় প্রাপ্তি। দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গিই সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে পারে।

পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন