রেক্টামে চারটি ‘সোনার ডিম’,অন্তর্বাসে স্বর্ণের পেস্টসহ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার বস্তু আটক

রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ার লাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তাঁর নাম হাসান মিয়া। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

বিজ্ঞাপন

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর তাঁর শরীর থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি।

কর্মকর্তারা জানান,উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা,এঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।

পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন