নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির
এক পর্যায়ে রনিকে ধারালো অস্ত্র দিয়ে
আঘাত করে আল আমিন ও তার সহযোগীরা। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। তাঁর শরীরে অন্তত ১৫ থেকে ২০টি ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা আল আমিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ জড়িতের গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার এমদাদুল হক।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/
বিজ্ঞাপন


