দীপশিখা সংস্থা এর বাস্তবায়নে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে মেটি স্কুল মাঠ প্রঙ্গণ, রুদ্রপুর, বিরলে ২০০ জন প্রতিবন্ধী শিশু, যুব, তাদের কেয়ারগীভার, ইয়থ ক্লাব, স্টুডেন্ট কাউন্সিল/কেবিনেট, ইমপেক্ট গ্রুপ ও সিআরসি সদস্যদের সমন্বয়ে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার ও মনোসামাজিক সচেতনতা উন্নয়নে ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা” এবং এসএসসি ও এইচএসসি ২০২৬ এ কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল ”প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্যে ক্রীড়া ও শিক্ষা কার্যত্রমের মূলস্রোতধারায় একীভূত করা যা প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী শিশু ও যুবদের মনোসামাজিক দৃঢ়তা বাড়াবে এবং সমাজে অধিকার সম্পর্কে সচেতন করবে। দীপশিখা এরিয়া ম্যানেজার- ধনঞ্জয় দেবনাথ উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনায় বলেন, প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী কারো মাঝে কোনো ভেদাভেদ নেই। আমদের সকলেরই সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে।
প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় তাঁর স্বাগত বক্তব্যে বলেন, একটি সমাজ ও রাষ্ট্র উন্নয়ন করতে হলে সবাইকে সাথে নিয়েই সবার অধিকার ও মিনিংফূল অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ট্রেইনার ফজলুল হক, সিবিআর অফিসার-ওয়াসিম আলী, রাসেল শেখ, শিমু খাতুন সহ সকল সিবিআর ফ্যাসিলিটের ও ইন্টার্ণ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন ৮০ জন প্রতিবন্ধী ও ৮০ জন অপ্রতিবন্ধী শিশু ও যুব। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ এবং এসএসসি ও এইচএসসি ২০২৬ এ কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক
ইমি/


