বোদায় গণপিটুনিতে চোর নিহত

পঞ্চগড়ে চুরির অভিযোগে নাজমুল হক ওরফে বিশারু (৬০) নামের এক বৃদ্ধ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের দেবীজাদু প্রধান পাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামের জ্যোতিষের বাড়ির পিছনে সিঁদ কেটে, ভিতরে যায় দুই চোর অর্থ ও স্বর্নলংকার চুরি করে পালানোর সময়, জ্যোতিষ টের পেয়ে চিৎকার করলে একজন পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় নাজমুল হক বিশারু। পরে তাকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, চুরি করে পালানোর সময় স্থানীয়রা আটক করে দেহ তল্লাশি করার সময়, তার কাছে স্বর্ন পাওয়া গেলে তাকে মারপিট করে।সকালে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির কাছ থেকে একজোড়া দুল ও একটি চেইন পাওয়া যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন