জোহানেসবার্গ টেস্ট : হৃদয়-লিটন জুটির রেকর্ড

চমৎকার ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে হতাশায় ডোবাচ্ছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। দুজন মিলে এরই মধ্যে গড়েছেন প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।

বিজ্ঞাপন

৬৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৩ রান। এর মধ্যে হৃদয়-লিটন জুটিতেই এসেছে ১৪২ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৩৮ রান। ২০২৪ সালে মিরপুর টেস্টে ১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলকে আড়াইশ রানে নিয়ে যান জাকের আলি ও মেহেদী হাসান মিরাজ।

সেই রেকর্ড ভেঙে আপাতত হৃদয় ৮৯ ও লিটন ৭৭ রানে অপরাজিত।

২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের জুটিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি, ভেঙে দিয়েছিল ২২ বছর আগে হান্নান সরকার ও হাবিবুল বাশার সুমনের ৮৪ রানের জুটির রেকর্ড। কিন্তু তানজিদ-তাওহীদের জুটি টিকল মোটে ঘণ্টা দুয়েক। 

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে (১৫ নভেম্বর) বাংলাদেশের ব্যাটিং যেন রোলার কোস্টার রাইড। কাগিসো রাবাদার তোপে দুঃস্বপ্নের শুরু। ম্যাচের প্রথম বলেই আউট অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন, ২ রানের মাথায় বিদায় মুমিনুল হকেরও (০)। ঘুরে দাঁড়ানোর আগে তৃতীয় ব্যাটার হিসেবে ডাগআউটের রাস্তা ধরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১২)। ২২ রানে নেই ৩ উইকেট।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শুরু তানজিদ তামিম-তাওহীদ হৃদয়ের। ৯৯ রানের রেকর্ড জুটিতে স্থিতিশীল অবস্থায় নিলেন দলকে। এর মধ্যে অর্ধশতক তুলে নেন তানজিদ। কিন্তু এরপরই আবার রাবাদার হানা। পরপর দুই বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে রাবাদার বাউন্সার টেনে খেলতে গিয়ে বোল্ড ১০৮ বলে ১২ চারে ৬৭ রানের ইনিংস খেলা তানজিদ। আর পরের বলে মুশফিকুর রহিম ফ্রন্টফুটে ড্রাইভ করতে গিয়ে হার্মারের হাতে ক্যাচ দিয়ে মারলেন গোল্ডেন ডাক। হঠাৎ ধাক্কায় বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১২১! 

দিন কয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহীদ হৃদয় তাতে বিচলিত হননি। লিটন দাসকে নিয়ে নতুন করে জুটি গড়তে উদ্যোগী হন মাত্র সপ্তম টেস্ট খেলতে নামা হৃদয়। দুজনের দারুণ ব্যাটিংয়ে জমে উঠেছে জুটি। আর তাতেই ঘণ্টা দুয়েক আগে তানজিদকে নিয়ে গড়া জুটির রেকর্ড আবারও ভাঙলেন হৃদয়। এবার লিটনকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের শেষ সেশনের খেলা চলছে। রাবাদার তোপের পরও হৃদয়, তানজিদ আর লিটনের ব্যাটে খুব একটা খারাপ অবস্থানে নেই বাংলাদেশ। হৃদয় হাঁটছেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে। টানা তৃতীয় ইনিংসে ৮০ রানের বেশি করলেন তিনি। ক্যারিয়ারের ২২তম টেস্ট অর্ধশতকের দেখা পেয়েছেন লিটনও। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯। ৮ চারে ৮৮ রানে ব্যাট করছেন হৃদয়। লিটনের সংগ্রহ ১১ চারে ৭৪ রান। 

তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হতে দেননি রাবাদা। প্রোটিয়া পেসারের করা বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।

দ্রুত দুই উইকেট হারালে ফের দুঃচিন্তায় পড়ে বাংলাদেশ শিবির। তবে হৃদয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামলে সামনে এগোচ্ছে টাইগাররা। এর মাঝেই ফিফটি তুলে নিয়েছেন হৃদয়।

পড়ুন : চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন