ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (রহ.) মাজার শরিফ পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল খান খাদেমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আখাউড়া পৌর যুবদল।
আজ রোববার সন্ধ্যায় মাজার কমপ্লেক্সে পৌর যুবদলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, মো. বিল্লাল মিয়া, শাহীন খান, সদস্য আরিফুল, শানু মিয়া, শহিদ মিয়া, সেলিম খাদেম, ভূট্টু মিয়া, জলিল উদ্দিন, নাঈম মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হান্নান মিয়া, জসিম উদ্দিন রাজু, মনিরুল ইসলাম প্রকাশ, ইয়াছিন সরকার এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ঠাণ্ডাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তাঁরা সোহেল খান খাদেমের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
পড়ুন : আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে


