রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল-স্বপ্নার আপিল শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়।

বিজ্ঞাপন

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে প্রতিবেশী সোহেলের ঘরে নিয়ে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করে অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা চালানো হয়।

এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না খাতুন ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান গত ২৪ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয় এবং স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান ও স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

আদালতের নির্দেশে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের পর মাত্র ১৯ দিনে এর বিচারকার্য শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

এরপর রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে এবং আসামিদের পক্ষ থেকেও আপিল ও জেল আপিল দায়ের করা হয়। আইন অনুযায়ী আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্ট থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে। বর্তমানে উচ্চ আদালতে সেই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি চলছে।

পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন