পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (বোর্ড অফিস) সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) এবং চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। নিহত ফারেজ সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
‎
‎নিহত ফারেজ (২১) লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
‎
‎কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে তিনি জানতে পেরেছেন।
‎
‎পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন