পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ৫ বসতঘর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর নামক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,
বাটনাতলা-রুদ্রপুর বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে রাত ১ টার দিকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে বাজারে থাকা চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিক্স, হার্ডওয়্যার, হোটেলসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, ‘রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।’

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখায় ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ জানান, আমরা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছি বাজারটিতে আগুন লাগার কারণ খুঁজে পাওয়া গেছে। প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন