বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩টি কলেজসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মুজিবুর রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মুহিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা কামরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সচিব দেওয়ান উসামা।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩০টি ফুটবল, ৬টি ভলিবল, ভলিবল নেট, ১২টি ব্যাডমিন্টন র‍্যাকেট, ৩টি শাটলকক, ৩টি ব্যাডমিন্টন নেট, ২টি হ্যান্ডবল, ২টি (সাইজ-২) হ্যান্ডবল এবং ২টি দাবা সেট।

উপজেলার ৫টি স্কুল, ৩টি কলেজসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ও উন্নয়নে সহায়ক হবে।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন