মির্জাপুরে চার সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিককে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন মির্জাপুরের সাংবাদিকরা। এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিককে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের মামলা ও হয়রানির শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। এতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দেবে।

সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

এ সময় সাংবাদিকদের হয়রানি ও মব সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন