ঠাকুরগাঁওয়ে পুষ্টি উন্নয়নে কমিউনিটি ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মীদের প্রশিক্ষণ

ঠাকুরগাঁও খাদ্যশস্যের পুষ্টিমান বৃদ্ধি ও পুষ্টিবিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বালিয়াডাঙ্গী উপজেলার কমিউনিটি পর্যায়ে কাজ করা ২৬ জন ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দিন ব্যাপী ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের মোহিনী তাজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্যে জিংকের পরিমাণ বাড়িয়ে পুষ্টিমান উন্নয়নের বিশেষ পদ্ধতি বায়োফর্টিফিকেশন সম্পর্কে সচেতনতা তৈরি এবং পুষ্টিব্যবস্থার উন্নয়নে পরিচালিত রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের উদ্যোগে হারভেস্টপ্লাস সলিউশনস ও এনএএফ-বাংলাদেশের বাস্তবায়নে এবং কানাডা, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুষ্টিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি জিংকসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ব্যবহার এবং বায়োফর্টিফিকেশন পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিনুল কবির, হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদ রানা, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আরথু সরকার, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি, মো. আবু তালহা (শিশির), মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেবেন। পাশাপাশি খাদ্য উৎপাদন, সংগ্রহ ও গ্রহণের প্রতিটি পর্যায়ে পুষ্টির গুরুত্ব তুলে ধরবেন।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন