এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় অভিযান পরিচালনা করেছে। অভিযানে সেখান থেকে তালিকাভুক্ত একজন মাদকব্যবসায়ীকে ১০০০(এক হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৬০/সি পূর্ব নাখালপাড়া এলকায় মোঃ জাহাঙ্গীর হোসেন ভূট্রো (৩৫) বিক্রয়ের উদ্দেশ্য অবৈধ মাদকদ্রব্য ইয়াবা মজুদ করেছে। এই তথ্য মোতাবেক মোঃ ডিএমপির তেজগাঁও সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা’র নেতৃতে একটি রেইডিং টিম অভিযান পরিচালনাকালে মোঃ জাহাঙ্গীর হোসেন ভূট্রো টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দরজার সামনে থেকে তাকে আটক করা হয়।

ভূট্রো’র স্বীকারোক্তি অনুযায়ী তার কক্ষের ওয়ারড্রোপের নীচের ড্রয়ারে একটি শপিং ব্যাগের মধ্যে ১০ টি সাদা পলিথিনের জিপারে প্রতি জিপারে ১০০(একশত)পিস করে মোট (১০০*১০)=১০০০(এক হাজার পিস) অবৈধ মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

ডিএনসি আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক মোঃ শাহ আলম, উপপরিদর্শক, তেজগাঁও সার্কেল বাদি হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃকার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন