গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে কারাগারের নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে একই কক্ষে থাকা অন্য এক বন্দি তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দায়িত্বে থাকা কারারক্ষীকে খবর দেন।

খবর পেয়ে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে, দ্রুত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ (৪১) টাঙ্গাইল জেলার বাসিন্দা। তাঁর কয়েদি নম্বর ৪৭৭৩/এ। তাঁর বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তিনি টাঙ্গাইলের শালিনাপাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটির জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন জানায়, কী কারণে তিনি কারাগারের ভেতরে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন