নাশকতার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল

দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে উপাচার্য বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সব সময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি দেশের চলমান অগ্রযাত্রা ও স্থিতিশীলতা রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তারা দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষা এবং সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ নূর তাজ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন