নেত্রকোনায় পুলিশ টিআরসি নিয়োগের ১ম দিন সম্পন্ন: শতভাগ মেধার আশ্বাসের বার্তা

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর)সকাল ৭টাথেকে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনের বাছাই কার্যক্রমে প্রধান অতিথি ও নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ ছাড়া নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বক্তব্যে সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার আশ্বাসের পাশাপাশি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “চাকরি পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ তোমাদের নিজস্ব যোগ্যতার ওপর নির্ভর করবে। তাই কোনো প্রকার প্রতারণার শিকার হবে না এবং কোনো দালালের খপ্পরে পড়বে না। দালালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। দালালের কাছে গিয়ে নিজের ও মা–বাবার ক্ষতি করবে না। তুমি যোগ্য হলে অবশ্যই চাকরি পাবে, ভালো করলে চাকরি তোমারই হবে।”

পুলিশ সুপার প্রার্থীদের আগামীকালের ইভেন্টের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত হয়ে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা আগামীকাল ১৭ নভেম্বর পরবর্তী ধাপ অর্থাৎ শারীরিক সহনশীলতা পরীক্ষা- এ অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের জন্য কিছু কড়া নির্দেশনা জারি করা হয়েছে। আগামী কাল সকাল ৭টার মধ্যে ইনডেমনিটি ফরম বা ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরসহ সঙ্গে আনতে হবে। মাঠে কোনো অবস্থাতেই মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না। নির্ধারিত সময়ে নেত্রকোনা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে দ্বিতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণ করতে হবে।

উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমানসহ নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

প্রথম দিনের সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শত শত চাকরি প্রত্যাশীর অংশগ্রহণের মধ্য দিয়ে নেত্রকোনায় পুলিশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : একই জমি দুজনের কাছে বিক্রি, জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে উত্তেজনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন