মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পোস্টারিং

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পোস্টারিং কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। সোমবার (১৬ নভেম্বর) দিনের প্রকাশ্য আলোতে এবং রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।
পোস্টারে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগের তিন দিনব্যাপী গণসংযোগ ও গণপ্রতিবাদ সফল ও সার্থক হোক’। এতে কর্মসূচির তারিখ হিসেবে ১৪-১৬ নভেম্বর ২০২৬ উল্লেখ করা হয়। পাশাপাশি ‘প্রত্যাবর্তন ২.০’ এবং ‘জয় বাংলা’ স্লোগানও লেখা ছিল।
স্থানীয় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নামে এসব পোস্টার লাগানো হয়।
তবে কারা এই পোস্টারিং কর্মসূচির সঙ্গে জড়িত এবং কারা এর আয়োজন করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে দলটির কোনো নেতাকর্মীর বক্তব্যও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন:মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন