শুরু হলো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩-এর রেজিস্ট্রেশন: আসছে নতুন ফরম্যাট ও সেরা পুরস্কারের চমক!

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo)র প্রযোজনায় দেশের বহুল জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’- আসছে বহুল প্রতিক্ষীত তৃতীয় সিজন নিয়ে। আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে সিজন ৩ আসছে এক নতুন ও আকর্ষণীয় ফরম্যাটে। যেখানে পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হওয়ার গৌরব অর্জন করবে এবং জয় করে নেবে সেরা সব পুরস্কার।

বিজ্ঞাপন

সিজন ১ এর দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ টিভি ও ডিজিটাল বিনোদনে এক নতুন মাইলফলক স্থাপন করেছিল, যেখানে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে সর্বমোট ১০০ কোটিরও বেশি (১ বিলিয়ন) ভিউ অর্জিত হয়। ‘বঙ্গ’ (Bongo)-র প্রযোজনায় এবং ‘আইগ্যাস ইউনাইটেড’ (Aygaz United)-এর নিবেদনে আয়োজিত এই সিজনটি হাসি, বিনোদন ও প্রাণবন্ত প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশে দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে এবং পরিবারগুলোকে এক সুতোয় বেঁধে রাখে। এই আয়োজনের সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সবকটি (৬৪টি) জেলায় জরিপ চালানো হয়েছিলো, যার মাধ্যমে সারাদেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে। এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা মঞ্চের ভেতর ও বাইরে সবাইকে এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়।

প্রতিযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এই নতুন ফরম্যাট পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে বড় পরীক্ষার মুখে ফেলবে। টপ থ্রি-তে (Top 3) জায়গা করে নিতে তাদের একের পর এক প্রতিযোগিতামূলক রাউন্ডে লড়তে হবে। সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে, আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই—যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব। প্রতিটি পর্বেই নতুন চ্যালেঞ্জ আর নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ থাকায় এবারের উত্তেজনা থাকছে তুঙ্গে।

দর্শকদের উদ্দীপনা আরও বাড়াতে পরপর তৃতীয়বারের মতো উপস্থাপক হিসেবে ফিরছেন সবার প্রিয় তাহসান খান। এবারও তার সেই চেনা হাসি, খুনসুটি আর ভরপুর এনার্জিতে জমে উঠবে ফ্যামিলি ফিউডের মঞ্চ। এ মৌসুমেও ফ্যামিলি ফিউড-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত থাকছে আইগ্যাস ইউনাইটেড, যা দেশের অন্যতম জনপ্রিয় এই পারিবারিক বিনোদন আয়োজনের সাথে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করল। অফিসিয়াল ‘ব্রডকাস্ট পার্টনার’ হিসেবে যথারীতি থাকছে এনটিভি (NTV) আর প্রতিবারের মত এই সিজনেও শো-টির পরিচালনায় থাকবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। 

নিজের প্রত্যাবর্তন ও নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন:

“ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

শুরু হলো রেজিস্ট্রেশন: আইগ্যাস ইউনাইটেড নিবেদিত ফ্যামিলি ফিউডের মঞ্চে লড়তে আপনার পরিবার তৈরি তো?

সারাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পরিবার সিজন ৩-এর জন্য আবেদন করতে পারবেন। আপনার পরিবারে যদি থাকে চটজলদি বুদ্ধি, উপস্থিত মেধা, মজার মজার উত্তর দেওয়ার দক্ষতা কিংবা দুর্দান্ত পারিবারিক বন্ধন—তবে আলো ঝলমলে এই মঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটিই।

আগ্রহী পরিবারগুলো বঙ্গ-র নির্দিষ্ট আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন:

apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/

এছাড়া বঙ্গের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।

নতুন সিজনের প্রস্তুতির পাশাপাশি দর্শকরা চাইলে আগের সিজনের পর্বগুলো বঙ্গ (Bongo) অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে উপভোগ করে খেলার কৌশল ঝালিয়ে নিতে পারবেন।

নতুন ফরম্যাট, উপস্থাপনায় তাহসান খানের প্রত্যাবর্তন এবং টাইটেল স্পন্সর হিসেবে আইগ্যাস ইউনাইটেড-এর অন্তর্ভুক্তি নিয়ে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩ প্রস্তুত এক জমজমাট আয়োজনের জন্য।

মঞ্চ তৈরি, লড়াই এবার আরও বড়! আপনার পরিবারের কি আছে সেই সেরা হওয়ার ক্ষমতা? আজই রেজিস্ট্রেশন করুন!

পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন