নওগাঁয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাটে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল এবং এনায়েতপুরের ইফফাত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে।

ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার ৫ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত চোখের রোগীদের বিনা মূল্যে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি চশমা দেওয়া হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ।

ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুলসহ অন্যান্যরা।

আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এবং তাঁদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন