ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’—ত্রিশাল শাখার উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম।
দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ নবাব আলী জানান, পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।
কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান,
ডা. মোঃ মনিরুজ্জামানসহ আরও বিশেষজ্ঞ চিকিৎসকগন।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


