দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ

দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় মোংলা পৌর ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা ও নাশকতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপন এবং বিএনপি নেতা বাবলু ভূঁইয়া।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশজুড়ে পতিত স্বৈরাচারের দোসররা অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে এ ধরনের সকল অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করা হবে। পাশাপাশি নাশকতার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে স্লোগানে নেতৃত্ব দেন যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, শহিদুল ইসলাম ও হুসাইন আল হাদী। কর্মসূচিতে মহিলা দল নেত্রী বেবী রহমান, দুলি সরদার, ফাতেমা বেগম, জানু বেগম ও রিনা খানসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন