২ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক

তীব্র ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি বুধবার সকাল ৯ টার দিকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ডিউটি অফিসার বশির আহমেদ।

বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটি কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।পরে ২ ঘন্টা পর ৮ টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়- বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। নদীতে ফেরি চালকদের দৃষ্টি সীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।পরে সকাল  ৮ টার দিকে ফেরি চলাচল  স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের  ডিউটি অফিসার বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে বুধবার ভোর  ৫ টা  ৪৫ মিনিটে  বন্ধ থাকার  পর  সকাল ৮ টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে এ নৌরুটে ছোটবড় ১০ টি ফেরী ও ৩,৪,ও৭ নম্বরসহ তিনটি ফেরীঘাট চালু রয়েছে।

পড়ুন : নেত্রকোনার রেললাইনে দাহ্য পদার্থ দিয়ে আগুন, অল্পের জন্য রক্ষা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন