মেহেরপুর পৌর কলেজ ও মহিলা কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ লেখা স্লোগান দেখা গেছে। বুধবার দিবাগত মধ্যরাতে কে বা কারা এসব স্লোগান লিখেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এসব লেখা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লিখেছেন বলে দাবি করেছে কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর পৌর ছাত্রলীগ। ইতোমধ্যে লেখাগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মেহেরপুর পৌর কলেজ ও মহিলা কলেজের দেয়ালের বিভিন্ন স্থানে বিভিন্ন রং এর কালি দিয়ে এসব স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ লেখা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর পৌর ছাত্রলীগের দাবি, বুধবার দিবাগত মধ্যরাতে সংগঠনের নেতাকর্মীরা এসব স্লোগান লিখেছেন। এর মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান ও দলীয় স্লোগান প্রকাশ করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর পৌর ছাত্রলীগের দাবি, বুধবার দিবাগত মধ্যরাতে সংগঠনের নেতাকর্মীরা এসব স্লোগান লিখেছেন। এর মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান ও দলীয় স্লোগান প্রকাশ করেছেন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় স্লোগান ঘিরে দেশের বিভিন্ন স্থানে নানা আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে মেহেরপুর পৌর কলেজ ও মহিলা কলেজের দেয়ালে এমন স্লোগান লেখার বিষয়টি স্থানীয়দের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তবে কারা এসব লেখা লিখেছেন, কতজন এতে অংশ নিয়েছেন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন : নেত্রকোনার রেললাইনে দাহ্য পদার্থ দিয়ে আগুন, অল্পের জন্য রক্ষা
সা/


