ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়কের সানারপাড় এলাকার ইউটার্ন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কের সানারপাড় এলাকায় থ্রি স্টার পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু কাওসার জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছেন। পরে কাচপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নেভায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ থানায় দেয় নি। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা
সা/


