১০০ পুরিয়া হেরোইনসহ ডিবির জালে ধামরাইয়ের মারুফ, বাজারমূল্য ৩০ হাজার টাকা!

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ মো. মারুফ খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন শোভাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ খান ঢাকা জেলার ধামরাই উপজেলার কালিয়াগাড় এলাকার মো. আব্দুস সালাম খান ও মায়া খানমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শোভাপুর এলাকায় অভিযান চালান। এ সময় মারুফ খানকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের মোট ওজন ১০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে মারুফ খানকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের তৎপরতা চলমান থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন