কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায় শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া। ঠিক একইভাবে ওবিই কারিকুলামের উদ্দেশ্যও শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যেই ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল বিভাগেই ওবিই কারিকুলাম চালু করা হবে। চারুকলা একটা বিশেষায়িত বিভাগ এবং এই বিভাগের শিক্ষকগণও নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাদের সেই দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করছি।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এর ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন