নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২১৪ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় আঘোর গ্রামের আবু সালামের ছেলে আবুল কালাম আজাদ কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

অভিযানে উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ১৯১ বস্তা ডিএপি, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫৫০ টাকা, ২৩ বস্তা ইউরিয়া, মূল্য ২৪ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

এ সময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুদ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : দিশাহারা কৃষক আব্দুলের পাশে ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন