নির্বাচন কমিশন ঘোষিত ২য় ধাপে ঘোষিত আগামী ৪ ফেব্রুয়ারিতে হতে যাওয়া আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ গ্রামের সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার। ১৮ নভেম্বর বুধবার বিকালে উপজেলার উত্তর খৈসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় হিরন মাস্টার তার বক্তব্যে বলেন, দাউদপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বে স্বপ্নের রূপগঞ্জ গড়তে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে থাকার অঙ্গীকার করছি। স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম,আছি। আমি মনে করি দল,মতের বাহিরে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রতিনিধি, জনগণের মতামত প্রাধান্য পাবে।
সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার স্বপন। উপস্থিত ছিলেন আবু সাইদ মাস্টারসহ স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয়রা আসন্ন নির্বাচনে মো: হিরণ মাস্টারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার


