জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে (১৮ নভেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চন্দ্রা ত্রিমোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকসী, সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম বেলায়েত হোসেন বিল্লাল ও সদস্য সচিব মহসিন মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক সৌরভ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন ও আশরাফুল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী কবির চৌধুরী ও আব্দুস সালাম।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ ও রিপন বাবু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফ আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাসুদ আলম ও সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন