নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ডাক্তার শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা বিএনপির উদ্যোগে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোডাউনে নেতৃত্ব দেওয়ার আগে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আশুলিয়ায় সালিশে দুই অন্তঃসত্ত্বাকে নির্যাতন: উল্টো ভুক্তভোগী পরিবারের ২ সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন