আসন্ন ১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (পাশা) এর সমর্থনে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে মধ্য ভাটগাঁও এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়া উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ্ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম (পাশা)।
সভায় আরও বক্তব্য রাখেন এডভোকেট শাহ্ মো. আশরাফ উদ্দিন দুলাল, হাজী মোহাম্মদ দুস্থ মাহমুদ, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, এডভোকেট রুবেল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুদ্দিন, ২নং রশিদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী রবিন, মো. নুরুল ইসলাম, মো. দুলাল সরকার, মো. শহিদুল ইসলাম খোকন, মো. আব্দুল রাজ্জাক, সমাজসেবক মো. দুলাল মিয়া, রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার রইস উদ্দিন, ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. জালাল উদ্দিন, রশিদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফুল হক রানা, মো. জব্বার মিয়া, মো. আলামিন, মো. লাদেন, মো. মহিউদ্দিন, মো. ফারুক মিয়া, সাইফুল ইসলাম ব্যাপারী এবং বিএনপির অন্যতম নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সবাই মিলে আনন্দমুখর পরিবেশে ও একসঙ্গে করতে চাই। চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম পাশা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সজ্জন ব্যক্তি। তার বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক অভিযোগ নেই। তার চরিত্র ও আর্থিক সততা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ মো. সাইফুল ইসলাম পাশার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে তারা আশাবাদী।
এসময় সাইফুল ইসলাম পাশা বলেন আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি


