মেহেরপুরের গাংনীতে ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে মসুর ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নতমানের মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম উদ্দিন নবীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ


