ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন নিহত হয়। এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন। তবে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়।
ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ


