কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নাশকতা, অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য ঠেকাতে সড়ক মহাসড়কে অবস্থান, বিক্ষোভ মিছিলসহ শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার বিএনপির একাংশের নেতাকর্মীরা।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ৩শ ফুট সড়কে বিশাল বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ, যুবদল নেতা মাইনুল ইসলাম সুরুজ, কৃষকদল নেতা মোমেন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকালে শরীফ আহমেদ টুটুল তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার অপকর্মের কারনে নিজ দেশের জনগণের ধাওয়া খেলে লজ্জা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কেবল নির্লজ্জ বলেই আবারও দেশকে অস্থিশীল করতে আগুন সন্ত্রাসী করে নিজেদের রূপ দেখাচ্ছে। জনগণ বুঝে গেছে তারা সন্ত্রাসী দল। তাই তাদের বিষয়ে কঠোর হওয়ার সময় এসেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সজাগ, সোচ্চার। কঠোরহাতে তাদের নৈরাজ্য দমন করতে আমরা বিএনপির প্রতিটা কর্মী মাঠে আছি।
পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ


