রূপগঞ্জে আবু মাসুম ও শামীম ভুঁইয়ার নেতৃত্বে ৩শ ফুট সড়কে মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউনের নামে নাশকতা, অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য ঠেকাতে সড়ক মহাসড়কে অবস্থান, বিক্ষোভ মিছিলসহ মোটরসাইকেল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী নেতাকর্মীরা ।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ৩শ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল শোডাউন করেন তারা।

এ আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার অপকর্মের কারনে নিজ দেশের জনগণের ধাওয়া খেলে লজ্জা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কেবল নির্লজ্জ বলেই আবারও দেশকে অস্থিশীল করতে আগুন সন্ত্রাসী করে নিজেদের রূপ দেখাচ্ছে। জনগণ বুঝে গেছে তারা সন্ত্রাসী দল। তাই তাদের বিষয়ে কঠোর হওয়ার সময় এসেছে। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল স্থানীয় সাধারণ মানুষজন নিয়ে সজাগ, সোচ্চার আছি। কঠোরহাতে তাদের নৈরাজ্য দমন করতে আমরা বিএনপির প্রতিটা কর্মী মাঠে আছি। থাকবো।

এ সময় শামীম ভুঁইয়া তার বক্তব্যে বলেন, নৈরাজ্য করে,দেশ ধ্বংস করে মানুষের রাজনীতি হয় না। মানুষকে ভালোবাসা,নিরাপত্তা দিলে জনগণের রাজনীতি হয়। আমরা রূপগঞ্জ উপজেলার বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা স্ব স্ব অবস্থানে সক্রিয় রয়েছি। নাশকতাকারীদের পেলেই কঠোরভাবে দমন করে আইনের হাতে তুলে দেব।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ৩ দুর্বৃত্তের অগ্নিসংযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন